IQNA

‘রহমতের নবী (স.)’ শীর্ষক ৩য় সম্মেলন রিয়াদে অনুষ্ঠিত হবে

10:58 - April 14, 2010
সংবাদ: 1907047
আন্তর্জাতিক বিভাগ: ‘রহমতের নবী (স.)’ শীর্ষক ৩য় সম্মেলনে আগামী ৮-১০ই মে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে।
Events.alriyadh.gov.sa ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: হযরত মহানবী (স.) এর বাণী সম্পর্কে বিশ্ববাসীকে পরিচিত করানো, তাঁর জীবনে দয়ার্দ্রতার নিদর্শন, ইসলাম ধর্ম সম্পর্কে পশ্চিমা বিশ্বের তত্ত্বগত বিশ্লেষণ, মহানবী (স.) এবং তাঁর অমিয় বাণীর প্রচারের উদ্দেশ্যে সৌদি আরবের মুহাম্মাদ বিন সাউদ বিশ্ববিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলনে মহানবী (স.) এর জীবন চরিত, ইসলামী শরিয়তে অনুগ্রহ বা অনুকম্পা, মহানবী (স.) ও ইসলাম সম্পর্কে অমুসলিম লেখকদের মতামত, তাঁর (স.) অধিকার, মহানবী (স.) এর পক্ষে সমর্থনে অতিতের ওলামাদের প্রচেষ্টাসহ অন্যান্য বিষয় এ সম্মেলনে পর্যালোচিত হবে।#561913
captcha