ickansas বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা গ্রেটার কানসাস সিটি ইসলামী কেন্দ্রে এ কেন্দ্রের কর্মকর্তা ও ‘ইকরাইল কোরআন’ ইন্সটিটিউটের উদ্যোগে, মুসলমানদেরকে কোরআনের হেফজ ও কিরাতের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে।
এ প্রতিযোগিতা হেফজ বিভাগে দু’টি গ্রুপে; অনুর্ধ্ব ১৮ বছরের কিশোররা সূরা কাহাফ, সূরা মুহাম্মাদ ও সূরা মে’রাজ এবং অনুর্ধ্ব ৭ বছরের শিশুরা সূরা বালাদে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিচারকগণ প্রতিযোগীদের কিরাত তাজবীদ ও সঠিক উচ্চারণ প্রতি বিশেষ দৃষ্টি রেখে বিচার করবেন।
প্রতিযোগিতার প্রথম রাউণ্ড ২৪শে এপ্রিল অনুষ্ঠিত হবে এবং প্রাথমিক রাউণ্ডের বিজয়ীগণ পূনরায় ২৫শে এপ্রিল ফাইনাল রাউণ্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এদের মধ্য হতে বিচারকগণ বিজয়ীদের নাম ঘোষণা করবেন। # 562013