lesoliel এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ বৈঠক সেনেগালের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ওয়াদ-এর প্রস্তাবণায় অনুষ্ঠিত হচ্ছে।
‘ইসলামি বিনিয়োগ ও বিশ্ব অর্থনৈতিক মন্দা, মুসলমানদের মাঝে জ্ঞানের প্রসার, ইসলামের দৃষ্টিতে অভাবের মোকাবেলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এ বৈঠকে পর্যালোচিত হবে।
এ বৈঠককে সাফল্যমণ্ডিত করতে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসলাম বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মুসলিম জ্ঞানী ব্যক্তিত্ব এবং সরকারী সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে।
উল্লেখ্য ধর্মীয় নেতাদের ২০১১ সালের বৈঠকের প্রস্তুতিমূলক বৈঠক ২৬ই এপ্রিল এ শহরেই অনুষ্ঠিত হবে। #562237