IQNA

হাজার হাজার সৌদি শিয়া মসজিদুন নবী (স.) যেয়ারত

8:11 - April 15, 2010
সংবাদ: 1907422
আন্তর্জাতিক বিভাগ: ১৪ই এপ্রিল প্রাপ্ত তথ্যে জানাগেছে যে, সৌদি আরবের হাজার হাজার শিয়া, উগ্র ওয়াহাবিদের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে মদিনা মুনাওয়ারায় মসজিদুন নবী (স.) এর যিয়ারত করবেন।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: সৌদি আরবের আইনজীবিরা এক বিবৃতিতে, মসজিদুন নবী (স.) এর যেয়ারত কারীদেরকে উগ্র ওয়াহাবী এবং (কথিত) আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার পরিষদ ও অন্যান্য উগ্র সংস্থার পদক্ষেপের বিরুদ্ধে নতজানু না হওয়ার প্রতি আহ্বান জানান।
এ বিবৃতিতে মসজিদুন নবী (স.) যেয়ারতকারীদেরকে, মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর কবর যেয়ারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সৌদি আইনজীবি সাদেক আল জুবরান, আব্দুর রাহিম বুখমাসিন, মুনসা হাসুন প্রমূখের টেলিফোন নম্বর দেওয়া হয়েছে এবং এ সফর ও যেয়ারতকালীন সময়ে উগ্র ওয়াহাবী কতৃর্ক কোন যিয়ারতকারী বাধার সম্মুখীন হলে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, গতবছর হাজার হাজার শিয়া যেয়ারতকারী এ যেয়ারতের অনুষ্ঠানে সৌদি উগ্র ওয়াহাবীদের (কথিত) আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার পরিষদের রক্তাক্ত হামলার শিকার হয়েছিলেন। # 562570
captcha