SANA বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ইয়েমেনের আন্তর্জাতিক সম্মেলন সংস্থার প্রধান আব্দুল এলাহ হাজার, ৩৭তম ও আই সি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ইয়েমেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
৩৭তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন তাজিকিস্তানের সভাপতিত্বে ১৮ই এপ্রিল হতে ২০ এপ্রিল নাগাদ তাজিকিস্তানের রাজধানী ‘দোশাম্বে’তে অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রীদের এ সম্মেলনে ওআইসির সদস্য ৫৭টি দেশ উপস্থিত থাকবে।
উল্লেখ্য ৩৬তম সম্মেলন গতবছর এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে অনুষ্ঠিত হয়েছিল। #562493