Redandblack বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সাংস্কৃতিক মেলা, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র পরিষদের উদ্যোগে, অমুসলমানদেরকে মুসলমান, ইসলাম এবং ইসলামী সাংস্কৃতি সম্পর্কে অধিক অবগত করার উদ্দেশ্যে আয়োজিত হয়েছে। বিভিন্ন ইসলামী দেশের স্থানীয় খাদ্যের মাধ্যমে আপ্যায়ন, বিভিন্ন ইসলামী দেশের মুসলমানদের আঞ্চলিক পোশাক প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচীর মাধ্যমে এ মেলার আয়োজন করা হয়।
এ মেলায় জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ধর্ম বিভাগের কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত হয়ে, ইসলাম ধর্ম ও এ ধর্মের সংস্কৃতি সম্পর্কে বক্তব্য রাখেন। #562712