আন্তর্জাতিক বিভাগ: কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ের কোরআন ও ইসলামী গবেষণা বিষয়ক বিভাগের প্রধান আব্দুল্লাহ আল বারাক, সেদেশের আল কুসুর অঞ্চলে একটি কোরআন ইন্সটিটিউট নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন।
কুয়েতের আর রাই দৈনিকের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: আব্দুল্লাহ আল বারাক এ সম্পর্কে জানিয়েছেন: এ ইন্সটিটিউট ১৮ লাখ কুয়েতী দিনার ব্যয়ে নির্মিত হবে এবং ২০১১ সাল নাগাদ এর নির্মাণ কাজ সমাপ্ত হবে।
তিনি বলেন: আল কুসুর অঞ্চলে নির্মিত এ কোরআন ইন্সটিটিউটের ভবন ইসলামী ধাঁচে তৈরী করা হবে এবং কিশোর ও যুবকদের কোরআন ও ইসলামী শিক্ষামূলক বিষয়ে কাজ করবে।
আব্দুল্লাহ আল বারাক বলেন: কুয়েতের আল কুসুর অঞ্চলের এ কোরআন ইন্সটিটিউটের প্রকল্প, কুয়েতের ধর্ম ও আওকাফ মন্ত্রণালয়ের অধীনস্ত কোরআন ও ইসলামী গবেষণা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত। # 563305