IQNA

মাদ্রিদে পর্দা করার অপরাধে স্কুল ছাত্রী বহিস্কার

17:04 - April 18, 2010
সংবাদ: 1908980
আন্তর্জাতিক বিভাগ: ১৬ বছর বয়স্ক এক স্কুল ছাত্রী পর্দা করার অপরাধে স্পেনের রাজধানী মাদ্রিদের হুমে অঞ্চলের একটি স্কুল থেকে বহিস্কৃত হয়েছে।
দৈনিক telegraph এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মাদ্রিদের হুমে অঞ্চলে অবস্থিত ‘কামিলো খোজে সালা’ সরকারী স্কুলের কর্তৃপক্ষ, হিজাব পরিধান করা স্কুলের আইন বিরোধী হওয়ার ওজুহাতে এ স্কুল ছাত্রীকে বহিস্কার করে।
স্পেনে ইসলামী পর্দা পরিধানের ব্যাপারে সরকারী স্কুলগুলোতে কোন নির্দিষ্ট আইন না থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
নাজওয়া মালহা নামক এ স্কুল ছাত্রী সাংবাদিকদের জানায়: পর্দা পরিধান করা আল্লাহর অন্যতম নির্দেশ। এটা পরিধানের কারণে আমি একরকম প্রশান্তি অনুভব করি এবং কোন অবস্থাতেই আমি হিজাব ত্যাগ করতে রাজি নই।
সে স্কুল কর্তৃপক্ষের এহেন আচরণকে ছাত্র ছাত্রীদের মাঝে ধর্মগত বৈষম্যতা হিসেবে উল্লেখ করে।
নাজওয়ার পিতা মুহাম্মা মালহা, স্কুল কর্তৃপক্ষের সাথে সংলাপের মাধ্যমে তার কন্যার ব্যাপারে গৃহিত সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য যে, গতবছরও একজন মুসলিম আইনজীবিকে ইসলামী হিজাব পরিধানের কারণে স্পেনের জাতীয় আদালত হতে বহিস্কার করা হয়েছিল। #563747
captcha