IQNA

গাজা উপত্যাকায় ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ

17:04 - April 18, 2010
সংবাদ: 1908982
আন্তর্জাতিক বিভাগ: গতকাল ১৭ই এপ্রিল শুক্রবার গাজা উপত্যাকায় ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। এ হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনীর হতাহতের খবর পাওয়া গেছে।
কুয়েত বার্তা সংস্থা kuna এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: আরব লীগের ফিলিস্তিন ও অধিকৃত অঞ্চল বিষয়ক সচিব মুহাম্মাদ সুবাইহ ঘোষণা করেছেন যে, জায়নবাদী ইসরাইলের অমানবিক পদক্ষেপসমূহ সকল মানবাধিকারকে লঙ্ঘন করে এবং জেনেভা সম্মেলনে যুদ্ধের সময় বেসামরিক লোকদের অধিকার সংক্রান্ত বিষয়ে গৃহিত সিদ্ধান্ত পরপন্থী ।
তিনি ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইসরাইলীদের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান: জায়নবাদী ইসরাইলী সৈন্যরা পূর্ব গাজায় শুজাইয়াহ অঞ্চলে হামলার পাশাপাশি, বাখতারী অঞ্চলে ইহুদী বসতি নির্মাণের বিরোধীতায় বিক্ষোভকারীদের মিছিল হামলা চালিয়েছে।
সুবাইহ আল খালিলাতে ‘তালুর রামিদাহ' অঞ্চলে মুসলমানদের জমি দখল করে নেয়া ব্যাপারে জায়নবাদী ইসরাইলীদের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন: জায়নবাদীরা ফিলিস্তিনী অঞ্চলে তাদের বসতি নির্মাণ বন্ধ করবে না।
আরব লীগের ফিলিস্তিন ও অধিকৃত অঞ্চল বিষয়ক সচিব, ইসরাইলী জঘন্য পদক্ষেপ বন্ধের জন্য আন্তর্জাতিক সংস্থাসমূহের দ্রুত হস্তক্ষেপ কামনা করে এ সম্পর্কে আন্তর্জাতিক আইন জারী করার আহ্বান জানিয়েছেন। #563672
captcha