আন্তর্জাতিক বিভাগ: ইরাকের প্রত্নতত্ত্ব বিভাগ, ব্যাবিলন (বাবেল) প্রদেশের হেল্লাহ শহরের নিকটবর্তী স্থানে অবস্থিত, আল্লাহর নবী হযরত যুল কিফলের মাজার সংস্কার করবে।
আল মিনার ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, ইরাকের প্রত্মতত্ত্ব বিভাগের প্রধান ফৌযিয়া মাহদী জানিয়েছেন: হযরত যুল কিফলের মাজার ইরাকের ওয়াকফ বোর্ড ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় মেরামত করা হবে।
তিনি বলেন: এ সংস্কার কার্যক্রমে হযরত যুল কিফল (আ.) এর মাজারের গম্বুজের বাইরের ও ভিতরের অংশ সংস্কার করা হবে এবং ২০১১ সাল নাগাদ এ প্রকল্প সমাপ্ত হবে।
ফোযিয়া মাহদী বলেন: হযরত যুল কিফলের মাজার সংস্কার প্রকল্পের বাজেট ইরাকের প্রত্নতত্ত্ব বিভাগ, শিয়া ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে প্রদান করা হবে। আর এ মাজারটি শিয়া ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানাধীন থাকবে।
হযরত যুল কিফল (আ.) ছিলেন আল্লাহ প্রেরিত নবীগণের অন্যতম। সূরা আম্বিয়াতে তাঁর নাম উল্লিখিত হয়েছে। ইতিহাসের বর্ণনানুযায়ী তিনি হযরত সুলাইমান (আ.) পর এবং হযরত ঈসা (আ.) এর পূর্বে জীবন যাপন করতেন। কোন কোন ঐতিহাসিকগণের মতে যুল কিফল হলেন ‘হাযকিল’ যা ইহুদীদের গ্রন্থ তাওরাতে বর্ণিত হয়েছে। ঐতিহাসিকগণ তাকে হযরত আইয়ুবের সন্তান বলে মনে করেন। #563546