IQNA

কাতীফে শিশুদের তাজবীদ ও কোরআনের শব্দার্থ পরিচিতি বিষয়ক প্রতিযোগিতা

17:05 - April 18, 2010
সংবাদ: 1908985
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের কাতীফ প্রদেশের উম্মুল হাম্মাম অঞ্চলের জনকল্যাণ সংস্থার অধিনস্ত কোরআন ইন্সটিটিউটে আগামী ২৯শে এপ্রিল শিশুদের তাজবীদ ও কোরআনের শব্দার্থ পরিচিতি বিষয়ক এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: অনুর্ধ্ব ১০ বছরের শিশুদের জন্য তাজবীদ ও কোরআনের শব্দার্থ পরিচিত এ দু’টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাতিফের উম্মুল হাম্মাম অঞ্চলের জনকল্যাণ সংস্থাধীন কোরআন ইন্সটিটিউট জানিয়েছে: ২৬শে এপ্রিল এ প্রতিযোগিতার নাম নিবন্ধনের সর্বশেষ তারিখ।
চলতি বছরের ৩রা শা’বান প্রতিযোগিতায় বিজয়ীদের সংবধর্না ও পুরস্কার দান করা হবে। #563489
captcha