Hujjat বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপস্থিতিতে স্থানীয় সময় রাত ৮টা হতে ১০টা অবধি লন্ডনে বসবাসরত শিয়া ইসলামী কেন্দ্রের উদ্যোগে থেকে অনুষ্ঠিত হবে।
এ আনন্দ মাহফিল পবিত্র কোরআন তেলাওয়াত, হাদীসে কিসা পাঠ, জামাতে নামায আদায়, হযরত যায়নাব (সা. আ.) সম্পর্কে বিশেষ বক্তৃতা, জন্মদিবস উপলক্ষ্যে বিশেষ ইসলামী সঙ্গিত পরিবেশন, হযরত যায়নাব (সা. আ.) এর যেয়ারত পাঠ ইত্যাদী কর্মসূচীর মাধ্যমে উদযাপিত হবে।
এ উপলক্ষ্যে নিউ ইয়র্ক শিয়া এসনা আশারী সেন্টার এক আনন্দ মাহফিলের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে ঘোষিত কর্মসূচী হচ্ছে, জামাতে নামায আদায়, সূরা ইয়াসিন তেলাওয়াত, হাদিসে কিসা পাঠ, জন্মদিনের বিশেষ ইসলামী সঙ্গিত পরিবেশন এবং যেয়ারত পাঠ ইত্যাদি।
বার্মিংহাম, মিডলসেক্স, পেনসিলভ্যানিয়ায় অবস্থিত শিয়া ইসলাম কেন্দ্রসহ ইংল্যাণ্ডে অবস্থিত অপর কেন্দ্রসমূহে হযরত যায়নাব (সা. আ.) এর জন্ম দিবস উপলক্ষ্যে বিশেষ আনন্দ মাহফিল উদযাপিত হবে। #564458