IIDR বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ আলোচনা সভা বৃটেনের BAQS এ্যাকাডেমীর উদ্যোগে, একত্ববাদ, ইসলামের পূর্বে আগত নবীদের সম্পর্কে পরিচিতি, এ সূরায় বর্ণিত নবীগণের মোনাজাত এবং ইসলামে ধর্মে প্রচার পদ্ধতি সম্পর্কে পরিচিত করানোর উদ্দেশ্যে লন্ডনে অনুষ্ঠিত হবে।
তাওহিদের মূল বিষয়বস্তু; একত্ববাদ, রেসালত, আল্লাহর বন্দেগী ও তার প্রতিদান, কেয়ামত এবং মৃত্যুর পরের জীবন, আল্লাহর করুণাময় এবং দয়াশীল হওয়া ইত্যাদি বিষয় এ সভায় আলোচিত হবে।
বার্মিংহামের হিজরত স্কুলের আরাবী শিক্ষক শেইখ মুস্তাফিজ গানী (বি এ, উসূলে দ্বীন ও উসূলে ফিকহ বিভাগ এবং এম এ ইসলামিক স্টাডিজ বার্মিংহাম বিশ্ববিদ্যালয়) এ প্রশিক্ষণমূলক সভার শিক্ষকের দায়িত্ব পালন করবেন। # 564402