IQNA

ওয়াহাবি মুফতির আয়াতুল্লাহ সিসতানীর নিকট ক্ষমা প্রার্থনা

21:45 - April 20, 2010
সংবাদ: 1910348
আন্তর্জাতিক বিভাগ: ওয়াহাবী মুফতি ও সৌদির রাজধানী রিয়াদের আল বাওয়াদেরী মসজিদের জুমআর নামাযের খতিব মুহাম্মাদ আল উরাইফী, আয়াতুল্লাহ আল উজমা সিসতানীর নিকট ক্ষমা চেয়েছেন।
‘আবা’ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ১৮ই এপ্রিল ওয়াহাবী মুফতি আল উরাইফীর রেকর্ডকৃত একটি অডিও ফাইল প্রকাশিত হয়। যাতে আয়াতুল্লাহ সিসতানীকে অবমাননার ব্যাপারে ক্ষমা প্রার্থনা করে ঘোষণা দিয়েছেন যে, সুন্নী আলেমদের চেয়ে শিয়া আলেমগণ অধিক তাকওয়াধারী ও পরেজগার।
তিনি বলেন: আয়াতুল্লাহ সিসতানীর বাসভবনের ছবি দেখার পর বুঝলাম যে, শিয়া বিশ্বের এ মহান মারজা খুবই সাধারণ জীবন যাপন করেন। আমি তাঁকে প্রাসাদে বসবাসকারী সুন্নী আলেমদের চেয়ে শ্রেষ্ঠ মনে করি।
আল উরাইফী আরো বলেছেন: দুনিয়াবিমূখতা, আল্লাহর ইবাদত, আল্লাহ, তাঁর রাসূল এবং রাসূল (স.) এর আহলে বাইত (আ.) এর প্রতি ভালবাসা প্রকৃত অর্থে শিয়াদের মাঝে প্রতীয়মান। কিন্তু এ বিষয়টি অনস্বীকার্য্য যে, অনেক সুন্নী ওলামাও রয়েছেন যারা শত্রুতা এবং প্রচার মাধ্যমের জটিল সমস্যাবলী হতে বেঁচে থাকতে সমাজে আত্মপ্রকাশ করেন না।
তিনি বলেন: আহলে সুন্নাতের উলামাদের উচিত শিয়া উলামাদের সঙ্গে ইনসাফের সাথে আচরণ করা। শিয়া উলামাগণ মহানবী (স.) এর নির্দেশণার অতি নিকটবর্তী বলে আমি বিশ্বাস করি। কিন্তু এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। কেননা অনেক দুনিয়া বিমূখ ও পরহেজগার সুন্নী আলেমগণ রয়েছেন যারা অপরের নিকট পরিচিত নন।
উল্লেখ্য যে, ওয়াহাবী মুফতি ও সৌদি রাজধানী রিয়াদের আল বাওয়াদেরী মসজিদের জুমআর নামাযের খতিব, গতবছর ইয়েমেনের শিয়া হুসীরা ইয়েমেন সংঘটিত যুদ্ধের ব্যাপারে আয়াতুল্লাহ সিস্তানীর মধ্যস্থতা কামনা করলে তাদেরকে সমালোচনা করেন এবং এ মারজাকে বেধর্মী ও কাফের বলে আখ্যায়িত করেন (!)
উরাইফী কিছুদিন পূর্বেও বাইতুল মোকাদ্দাস সফরের কথা ঘোষণা করে প্রচার মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেন। #564851
captcha