IQNA

শিয়া মসজিদসমূহ খুলে দেয়ার বিষয়ে বিরোধীতা করলেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী

21:44 - April 20, 2010
সংবাদ: 1910350
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী সেদেশের আশ শরকিয়া অঞ্চলে বন্ধ করে দেয়া শিয়া মসজিদসমূহকে উন্মুক্ত করার ব্যাপারে নিরাপত্তার ওজুহাত দেখিয়ে বিরোধীতা করেছেন।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: সৌদি আরবের আশ শরকিয়াহ অঞ্চলে বন্ধ করে দেয়া শিয়া মসজিদগুলো উন্মুক্ত করার ব্যাপারে সেদেশের শিয়া ব্যক্তিত্বদের সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী নায়েফ বিন আব্দুল আযীযের সাথে এক সাক্ষাতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ের করার কঠোর বিরোধীতা করেছেন।
নায়েফ আব্দুল আযীয এ সাক্ষাতে, শিয়াদের মসজিদ উন্মুক্ত করার বিষয় কোন আলোচনার বিষয় নয় (!) জানিয়ে বলেছেন: সৌদি আরবের আশ শারকিয়া অঞ্চলের অনেক মসজিদ রয়েছে যেগুলো বিভিন্ন মাযহাবের অনুসারীদের জন্য নির্ধারিত। এ অঞ্চলে বিদেশী পর্যটকদের অধিক যাতায়াত করে। এ সকল উন্মুক্ত করলে তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। আর ঐ সকল স্থানে গোপন চক্রান্তের সম্ভাবনাও রয়েছে। (!)
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে উগ্র ওয়াহাবীদের খুব ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। তিনি তার কথায় উল্লিখিত গোপন চক্রান্ত ও নিরাপত্তার ব্যাপারে কোন বিস্তারিত ব্যাখ্যা দেন নি।
এই প্রথমবারের মত সৌদি কোন কর্মকর্তা শিয়া মসজিদের বন্ধ করে দেয়ার ব্যাপারে মুখ খুললেন।
উল্লেখ্য যে, সৌদি নিরাপত্তা বাহিনী গত কয়েক মাসে খুবর, দাম্মাম, খাফজী, আবিক, রা’স তানুরাহ শহরসমূহের ৯টি শিয়া মসজিদে তালাবদ্ধ করেছে। #564883
captcha