লিবিয়ায় প্রকাশিত দৈনিক আল-ফাজরুল জাদিদ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা ছাত্র ও ছাত্রীদের আলাদাভাবে হেফজ ও কোরআনের তাজবীদ বিষয়ে সারাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
এর সাথে সাথে রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে, যাতে ছাত্র-ছাত্রীরা নির্ধারিত বিষয়াবলির যে কোন একটির উপর প্রবন্ধ রচনা করে জমা দিতে পারেন।
এছাড়া এ প্রতিযোগিতার সাথেই একটি শিল্প মেলার আয়োজন করা হয়েছে, যাতে ইসলামী, আরবী এবং কুদস সংক্রান্ত বিষয়ে ছাত্র-ছাত্রী বিভিন্ন হাতের কাজ যেমন: চিত্রাংক, ভাস্কর্যকর্ম ইত্যাদি উপস্থাপন করতে পারবে।# 564902