আন্তর্জাতিক বিভাগ: ওয়াশিংটনের The Pew Research Centre শীর্ষক একটি গবেষণা কেন্দ্রের এক প্রতিবেদনে, ‘ব্লাক আফ্রিকা’ নামে পরিচিত আফ্রিকার বৃহৎ মরুভূমির দক্ষিনাঞ্চলে লক্ষ্যণীয়ভাবে ইসলাম বিস্তার লাভের তথ্য দিয়েছে।
Ucide এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ২০০৮ সাল হতে ২০১০ সাল পর্যন্ত এক গবেষণার ফলাফলে মার্কিন এ গবেষণা কেন্দ্র ঘোষণা করেছে যে, আফ্রিকার ১৯টি দেশে লক্ষ্যণীয়ভাবে ইসলাম বিস্তার লাভ করছে।
এ গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০০ সাল হতে চলতি বছরে শুরু নাগাদ আফ্রিকায় বসবাসরত মুসলমানদের সংখ্যা ১ কোটি ১ লাখ হতে ২৩ কোটি ৪০ লাখে উন্নীত হয়েছে।
জরিপ দেখা গেছে যে, এ অঞ্চলে মুসলমান এবং খ্রীষ্টানদের মধ্যে বন্ধুত্বসুলভ সম্পর্ক রয়েছে এবং এ অঞ্চলে জাতিগত ও ধর্মগত কোন কোন্দল নেই।
উল্লেখ্য যে, আফ্রিকার উত্তর অঞ্চলের মুসলমানদের এবং দক্ষিন অঞ্চলে খ্রীষ্টানদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। # 566411