Shittenews ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: তারা সৌদি বাদশাহ মালেক আব্দুল্লাহ’র বরাবর একটি পত্র প্রেরণ মারফত, শিয়া মসজিদে জামাতের নামায আদায়ের উপর জারীকৃত নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে সেদেশে সংখ্যালঘুদের ব্যাপারে ইনসাফ জারী করার আবেদন জানিয়েছেন।
এ পত্রে স্বাক্ষরকারীগণ, নিজস্ব বাসগৃহে জামাতের নামায আদায়ের অপরাধে বন্দী শিয়াদেরকে মুক্ত করার দাবী জানিয়ে সৌদি বাদশাহ’র উদ্দেশ্যে শিয়াদেরকে স্বাধীনভাবে নিজেদের ইবাদত ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের জন্য ক্ষেত্র প্রস্তুত করার জন্য আবেদন জানান।
উল্লেখ্য সৌদি কর্মকর্তারা কিছুদিন পূর্বে নিজস্ব বাসগৃহে জামাতের নামায আদায়ের অপরাধে কয়েকজন শিয়াকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া সৌদি কর্মকর্তারা এক বছরে খুবর, দাম্মাম, আকিক, রা’স তানুরাহ, খাফজী অঞ্চলে ৯টি শিয়া মসজিদ বন্ধ করে দিয়েছে।
বলাবাহুল্য, সৌদি আরবের মোট জনসংখ্যার শতকরা ১৫ ভাগ হচ্ছে শিয়া। যারা সর্বদা উগ্র ওয়াহাবীদের হামলার শিকার হচ্ছেন। #566385