IQNA

পাকিস্তানে শিয়াদেরকে গণহত্যার বিরোধীতায় দেশ ব্যাপী বিক্ষোভ মিছিল

23:53 - April 24, 2010
সংবাদ: 1912010
আন্তর্জাতিক বিভাগ: গতকাল শুক্রবার (৩রা মে) পাকিস্তানের শিয়ারা, সেদেশে শিয়াদের গণহত্যা ও গোত্রগত সংঘাতসৃষ্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।
Shiite News বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ বিক্ষোভ মিছিলটি পাকিস্তানে শিয়াদের গণহত্যার বিরোধীতায় মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, মুলতান, ফয়সালাবাদ, কোয়েটা, হায়দ্রাবাদ, সাকহার, ঝাঙ্গ, নওয়াব শাহ, মীরপুর খাছ, লারকানাহ এবং জাফারাবাদসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ কারীরা মিছিলে, বিভিন্ন শ্লোগানে পাকিস্তানের এসকল সহিংসতার জন্য আমরিকা ও জায়নবাদী ইসরাইলকে দায়ী করেছে।
পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের নেতা মুনাওয়ার নাকাভী এ বিক্ষোভ মিছিলে বলেন: যুক্তরাষ্ট্র ও ইসরাইল চায় শিয়াদেরকে গণহত্যার মাধ্যমে এ দেশের নিরাপত্তা ও শান্তি কেড়ে নিতে।
তিনি শিয়াদের গণহত্যার বিষয়ে পাকিস্তান সরকারের রহস্যজনক নিরবতায় উদ্বিগ্নতা প্রকাশ করে, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার মুহাম্মাদ চৌধুরীর প্রতি আহ্বান জানান। অতঃপর এ সকল সন্ত্রাসী হামলা বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানীর প্রতি নিবেদন জানিয়েছেন। #567477
captcha