Info-islam বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা জানিয়েছে: এ প্রতিযোগিতা ৪টি বিভাগে রাশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নূরুল কোরআন পরিষদের সহযোগিতায় তাতারেস্তানে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগীরা কিরাত, তারতীল (কোরআন পড়ার বিশেষ পদ্ধতি) সহ দুই পারা হেফজ, তারতীলসহ ৩ পারা হেফজ এবং তাজবীদের বিধিবিধান মেনে ৫ পারা হেফজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতার প্রাথমিক রাউণ্ড ২রা মে এবং ফাইনাল রাউণ্ড আগামী ৩রা মে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদেরকে রাশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ পুরুস্কার প্রদান করা হবে।
রাশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ‘খাফযোফ কোরআন ইন্সটিটিউটের’ নির্বাচিত কারী ও হাফেজগণ এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন। #567520