IQNA

‘ইউরোপ ও ইসলাম’ শীর্ষক ধারাবাহিক সম্মেলন জার্মানীতে অনুষ্ঠিত হবে

23:53 - April 24, 2010
সংবাদ: 1912013
আন্তর্জাতিক বিভাগ: ‘ইসলাম ও ইউরোপ’ শীর্ষক ধারাবাহিক সম্মেলন জার্মানীর ‘গোতাহ’ বিশ্ববিদ্যালয়ের ইসলামী গবেষণা কেন্দ্রের উদ্যোগে ৬ই মার্চ ফ্রাঙ্কফোর্টে অনুষ্ঠিত হবে।
Igmg বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সম্মেলন বার্লিন, ফ্রাঙ্কফোর্ট, Halle, Kassel, Erlangen, Braunschweig, Die zeit, Hamburg বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষকগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। উপস্থিত শিক্ষকগণ জার্মানীতে বসবাসরত সংখ্যালঘু মুসলমানদের বিভিন্ন সমস্যাদি নিয়ে আলোচনা করবেন।
এছাড়া এ সম্মেলনে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করা হবে।
উল্লেখ্য যে, এ সম্মেলন ৬ই মার্চ শুরু হবে এবং ১৫ই জুন সর্বমোট ৭টি সভা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে সমাপ্ত হবে। #567452
captcha