আন্তর্জাতিক বিভাগ: ইসলাম বিরোধী একটি দলের প্রকাশিত ইসলাম বিরোধী বিজ্ঞাপন গত সপ্তাহে মুসলমানদের অভিযোগের মুখে এ শহরের বাসগুলো হতে তুলে ফেলা হয়েছিল, অতি শিঘ্রই উক্ত বিজ্ঞাপনসমূহ বাসগুলোতে পূণরায় লাগানো হবে বলে জানা গেছে।
Miami Herald ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা জানিয়েছে: মিয়ামী শহরের বাস ও ট্রাক সমিতির মূখপাত্র ক্লিংটন ফোরবেয ঘোষণা দিয়েছে: শহরের পাবলিক প্রসিকিউটরের সাথে আলোচনা পর্যালোচনার পর এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, যদিও এ ধরণের বিজ্ঞাপন ব্যবহার করা কারো কারো জন্য কষ্টের কারণ, কিন্তু এ ধরনের বিজ্ঞাপন ব্যবহারে আইনের দৃষ্টিতে কোনরূপ সমস্যা নেই।
মিয়ামী শহরের বাস ট্রাক সমিতির প্রধান পামেলা গ্লালার এ সম্পর্কে বলেছে: নিউ ইয়োর্কের ‘যুক্তরাষ্ট্রকে ইসলামী দেশে রূপান্তরিত করা বন্ধ কর’ নাম দলের মাধ্যমে প্রকাশিত হওয়া এ বিজ্ঞাপনসমূহ আগামী ৩রা মে পূনরায় এ শহরের বাসগুলোতে লাগানো হবে।# 567613