Clesmsonmasjid ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা ক্লেমসন ইসলামি পরিষদের উদ্যোগে, মুসলামানদেরকে কোরআন ও হাদীস মুখস্ত করা এবং সেগুলোকে নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করার প্রতি উদ্বুদ্ধ করার নিমিত্তে অনুষ্ঠিত হচ্ছে।
অংশগ্রহণকারীরা হেফজে কোরআনে মোট ৬টি বিভাগে; যথাক্রমে: সূরা বাকারার ১ থেকে ১৪১ নং আয়াত পর্যন্ত, ৩০ তম পারা, ২৯ তম পারা, ২টি সূরা (সূরা ইউসুফ ও সূরা ত্বাহা) ৪টি সূরা (সূরা কাহাফ, সূরা মারইয়াম, সূরা ইয়াসিন, সূরা মূলক), ২টি সূরা (সূরা রাহমান ও সুরা ওয়াকেয়া) প্রতিদ্বন্দ্বিতা করবে। তাজবীদের উপর দক্ষতার এবং পড়ার ক্ষেত্রে তাজবীদের আইন মেনে চলার উপর নির্ভর করেই প্রতিদ্বন্দ্বিদের মধ্য হতে বিজয়ী প্রতিদ্বন্দ্বিদের নাম ঘোষণা করা হবে।
হাদীস বিভাগে প্রতিদ্বন্দ্বিরা অবশ্যই আয়োজনকারী পরিষদ কর্তৃক নির্বাচিত হাদীসসমূহ মুখস্ত করে আরবী অথবা ইংরেজী ভাষায় পাঠ করবে।
প্রতিযোগিতা শেষে আয়োজনকারী পরিষদের পক্ষ থেকে ১ম হতে ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হবে। #569000