IQNA

ম্যাসেডোনিয়াতে ‘মুহাম্মাদ (স.): রহমতের নবী’ শীর্ষক সম্মেলন

6:43 - April 27, 2010
সংবাদ: 1913287
আন্তর্জাতিক বিভাগ: ম্যাসেডোনিয়ার ইসলামী পরিষদের উদ্যোগে রবিবার (২৫শে এপ্রিল) গণপ্রজাতন্ত্রী ম্যাসোডোনিয়ার রাজধানী ইস্কোপিয়াতে ‘মুহাম্মাদ (স.): রহমতের নবী’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
Samanyoluhaber ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: তুরস্ক, আলবেনিয়া, ম্যাসেডোনিয়া, কসোভোর খ্যাতনামা হাফেজ, ক্বারী ও ইলমি ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণকারীগণ মহানবী (স.) এর জীবন চরিত এবং কাফের ও অপর শত্রুদের সাথে তাঁর আচরণের বিষয়ে বক্তব্য রাখেন।
এ সম্মেলনে মারমারা বিশ্ববিদ্যালয়ের ইলাহিয়্যাত বিষয়ক প্রফেসর হাসান কামিল ইয়ালমায (Hasan kamil yilmaz) স্বীয় প্রবন্ধ পাঠ করেন এবং ম্যাসিডোনিয়ান ইসলামী পরিষদের সাংস্কৃতিক বিভাগীয় প্রধান আব্বাস ইয়াহইয়া ‘নবী (স.) কে ভালবাসা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেছেন।
এছাড়া ম্যাসেডোনিয়ায় বসবাসরত তুর্কী বংশোদ্ভূত ছাত্ররা ইসলামী সঙ্গিত পরিবেশন করেন ও ম্যাসেডোনিয়ার খ্যাতনামা ক্বারী ও হাফেজগণ কোরআন তেলাওয়াত করেন এবং উপস্থিত শ্রোতাদের মধ্যে হতে কয়েকজনের বক্তৃতার মাধ্যমে এ সম্মেলনের সমাপ্তি ঘটে। #568704
captcha