IQNA

কুদস শরিফে উগ্র ইহুদী দল কর্তৃক মহানবী (স.) এর অবমাননা

22:41 - April 27, 2010
সংবাদ: 1913922
আন্তর্জাতিক বিভাগ: উগ্র ইহুদীদের একটি দল গতকাল (সোমবার ২৬শে এপ্রিল) হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননাকর প্লেকার্ড হাতে নিয়ে কুদস শরিফের 'শেইখ জাররাহ' অঞ্চলে হামলা চালায়।
Timeturk এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: উগ্র ইহুদীদের এ দলটি তাদের বাৎসরিক অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে কুদস শরীফে প্রবেশ করে, শেইখ জাররাহ অঞ্চলের অধিবাসী ফিলিস্তিনীদের গৃহসমূহে আক্রমণ করে মুসলমান এবং হযরত মুহাম্মাদ (স.) কে গালী গালাজ করতে থাকে।
মুসলিম যুবকরা মহানবী (স.) এর অবমাননাকর প্লেকার্ড দেখার পর ১২০ জন দলবদ্ধভাবে ঐ উগ্র ইহুদী দলটির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে ইসরাইলী পুলিশের হস্তক্ষেপ ও ফিলিস্তিনী যুবকদের গ্রেপ্তার মাধ্যমে এ সংঘর্ষ শেষ হয়।
এছাড়াও সম্প্রতিকালে এক প্রতিবেদনে জানা গেছে যে, ইহুদীরা ইসরাইলী বাহিনীর সহযোগিতায় মুসলামনদের মৌন মিছিলে সহিংসতা সৃষ্টি করেছে। যাতে এর মাধ্যমে ফিলিস্তিনীদের বাসগৃহের উপর নতুনভাবে হামলা চালানোর ওজুহাত খুঁজে পায়। #569595
captcha