আন্তর্জাতিক বিভাগ: মিরসরের পুরাতত্ত্ব বিশেষজ্ঞগণ, দখলদার ইসরাইলের মসজিদুল আকসায় কৃত অপরাধকর্মের বিরুদ্ধে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO) এর রহস্যজনক নিরবতার তীব্র নিন্দা জানিয়েছেন।
দি ইসলাম টুডে বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মিসরের প্রত্নতত্ত্ববিদগণ মিসরের রাজধানী কায়রোতে 'মসজিদুল আকসা খননের পরিণাম' শীর্ষক এক সম্মেলনে ঘোষণা করেছেন যে, ইউনেস্কো কুদসকে ইসরাইলের সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেয় এবং জায়নবাদীদের অপরাধকর্মসমূহের কোন প্রতিবাদই তারা করে না।
মিসরের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মুহাম্মাদ আল কাহলাভী, ইসরাইল কর্তৃক মসজিদুল আকসা খননের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন: উগ্র ইহুদীরা আজ মসজিদুল আকসার এক কিলোমিটারের মধ্যে প্রবেশ করতে পেরেছে, কিন্তু ইতিপূর্বে ১৯৩৯ সালে তারা ৪ মিটার মসজিদের দিকে অগ্রসর হতে চেয়ে প্রচণ্ড বাধার সম্মুখীন হয়েছিল, সে ঘটনায় অনেক আরব শহীদ হয়েছিল।
তিনি কুদসে জায়নবাদী ইসরাইলের অপরাধকর্মের বিপরীতে আরব ও ইসলামী দেশসমূহের নিরবতার নিন্দা এবং কুদসের সমর্থনে তুরস্কের অবস্থান গ্রহণ ও ইসরাইলের মসজিদুল আকসা খননের বিরুদ্ধে দেশটের কর্তৃপক্ষের বিবৃতি প্রদানের ভূয়সী প্রশংসা করেন। #569583