আন্তর্জাতিক বিভাগ: জাতিসংঘের সন্ত্রাসবাদ ও ধর্ম কেন্দ্রীক উগ্রবাদ দমন বিভাগের প্রধান 'আলী আস সারাঈ, ওয়াহাবী মুফতীদের ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারী শীর্ষক প্রস্তাবনা জার্মান কর্তৃপক্ষের নিকট পেশ করেছে।
নূন ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: আলী সারাঈ গতকাল (২৬শে এপ্রিল) এ বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন: এ প্রস্তাবনায় জার্মান কর্তৃপক্ষের নিকট, কাফের ফতোয়া দানকারী ওয়াহাবী মুফতীদেরকে কাফের ফতোয়া দান করার শাস্তি স্বরূপ ব্লাক লিষ্টের অন্তর্ভূক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন: বর্তমানে সে সময় এসে গেছে যে, সমগ্র বিশ্ব ব্যাপী এমন এক দূর্গ গড়ে তুলবে যার মাধ্যমে সন্ত্রাসবাদ এবং যারা রাজনৈতিক, ধর্মীয় ও ফের্কাহগত কারণে অপরকে হত্যার প্রতি উৎসাহিত করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে পারে।
আলী আস সারাঈ বলেন: এ প্রস্তাবণায় অনেক যৌথ দিক রয়েছে। কেননা ওয়াহাবী মুফতিরা অপরকে কাফের ফতোয়া দান করে অনেক নিরাপরাধ ও অন্য ধর্মের অনুসারীদের রক্ত ঝরিয়েছে।
তিনি সর্বশেষে বলেন: ওয়াহাবী ওলামাদের কাফের ফতোয়া দানের বিভিন্ন ভিডিও ফাইল জার্মান ভাষায় অনুবাদ করে জার্মান কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। আর ঐ সকল ভিডিওর মাধ্যমে কাফের ফতোয়া দানের (যা সৌদি কর্তৃপক্ষের মদতে প্রদান করা হয়) ভয়ংকর পরিণতি স্পষ্ট হয়। #569428