IQNA

সেনেগালে আফ্রিকার মুসলিম উলামাদের সম্মেলন

21:39 - April 28, 2010
সংবাদ: 1914513
আন্তর্জাতিক বিভাগ: আফ্রিকা মহাদেশের মুসলিম উলামাদের সম্মেলন আগামী ৭ থেকে ৯ই জুন সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হবে।
Walf এর বরাত দিয়ে ইরানে কোরআন বিষয় বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সম্মেলন সেনেগালের প্রেসিডেন্ট ‘আব্দুল্লাহ ওয়াদ’ এর প্রস্তাবে এবং ইসলামী সরকারসমূহের অবস্থার পরিবর্তন এবং আফ্রিকার দেশসমূহের উন্নয়নে মুসলিম উলামাদের মতামতের উপর আলোচনার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে।
সেনেগালের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ওয়াদ এ সম্মেলন সম্পর্কে বলেন: মুসলিম উলামাগণ সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সময় উপযোগী অনেক কথাই তাদের বলার রয়েছে। অতএব, আমি আফ্রিকার সকল ওলামাদের নিকট এ সম্মেলনে উপস্থিত হয়ে, আফ্রিকার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অবস্থার উন্নতীর লক্ষ্যে নিজেদের দৃষ্টি ভঙ্গি তুলে ধরার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন: ইসলামী সমাজে দারিদ্রতা থাকা উচিত নয়। কেননা ইসলামী দেশগুলোতে অসংখ্য প্রতিভা রয়েছে এছাড়া অধিকাংশ খনিজ সম্পদই মুসলিম দেশগুলোতে বিদ্যমান। কিন্তু এ সত্ত্বেও মুসলিম দেশগুলোই গরীব দেশগুলোর কাতারে সর্বাগ্রে রয়েছে, আর এটা কখনই আমাদের কাম্য নয়। সম্মেলনে উত্থাপিত এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। #570452
captcha