IQNA

মরক্কোতে ইসলামী গ্রন্থমেলার উদ্বোধন

21:40 - April 28, 2010
সংবাদ: 1914514
আর্ন্তজাতিক বিভাগ: মরক্কোর ইসলামী গ্রন্থ মেলা গতকাল (২৭শে এপ্রিল) Islamic Educational Scientific and Cultural Organization (ISESCO) সহযোগিতায় মেকনাস শহরে উদ্বোধন করা হয়েছে।
মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ গ্রন্থমেলা মরক্কোর আওকাফ ও ধর্মমন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। এ মেলার স্টলগুলোর মধ্য হতে একটি স্টল ISESCO এর জন্য নির্দিষ্ট করা হয়েছে।
আইসেসকোর এক বিশেষজ্ঞ আয়েশা বামুন মরক্কোর মেকনাস শহরে আয়োজিত এ ইসলামী গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য যে, ISESCO এর গৃহিত স্টলের দায়িত্বে আছেন তাজুদ্দীন মাক্কী কাররার। #570107
captcha