ফ্রান্স বার্তা সংস্থার বরাত দিয়ে দক্ষিন পূর্ব এশিয়া হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গোলাপী রঙের এ বগিটি শুধুমাত্র মালেশিয় মহিলাদের জন্য নির্ধারিত। যাতে তারা কোনরূপ সমস্যা ছাড়াই নিরাপদে গন্তব্যে পৌছুতে পারে।
মালেশিয়ান রেলওয়ের ডেপুটি প্রধান মুহাম্মাদ হায়দার ইউসুফ বলেছেন: এ বগি তৈরীর মাধ্যমে মহিলা যাত্রীদের মানসিক প্রশান্তি দান ছাড়াও তাদের নিরাপত্তা জোরদার করা হল।
এ বগি ব্যবহার করতে মহিলারা বাধ্য নয়। যদি কেউ চায় অন্য বগিতে ব্যবহার করতে তবে সে নির্দ্বিধায় তা ব্যবহার করতে পারবে। আগামী দুই সপ্তাহ নাগাদ একই ধরনের বগি অন্যান্য রুটেও চালু করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, মালেশিয়ার ২ কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে শতকরা ৬০ ভাগ হচ্ছে মুসলমান। এ কার্যকরী পদক্ষেপ অনেক মুসলিম নারীর জন্য মানসিক প্রশান্তি বয়ে আনবে বলে আশাবাদী উদ্যোক্তরা।#570453