IQNA

সৌদি আরবের শিয়া ব্যক্তিত্বগণের মুক্তি লাভ

21:39 - April 28, 2010
সংবাদ: 1914516
আন্তর্জাতিক বিভাগ: সৌদি নিরাপত্তা কর্মকর্তারা গতকাল (২৭শে এপ্রিল) আল খুবর অঞ্চল হতে গ্রেপ্তারকৃত শিয়া ব্যক্তিত্বদের মধ্য হতে ৩ জনকে মুক্তি দিয়েছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বিগত একমাস পূর্বে শিয়া ব্যক্তিত্বগণ আব্দুল্লাহ ফাহাদ আল মাক্কী, মাহদী আহমাদ আল খুদাইর এবং হাসান সালেহ আল মাহনা নিজস্ব বাসগৃহে জামাতের নামায আয়োজনের অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন। গতকাল মঙ্গলবার ২৭শে এপ্রিল দুপুরে তারা মুক্তি লাভ করেছেন।
এ শিয়া ব্যক্তিত্বগণ আল খুবর অঞ্চলের মসজিদসমূহ বন্ধ করে দেয়ার পর নিজেদের বাসগৃহে জামাতের নামাযের আয়োজন করেন। সৌদি নিরাপত্তা কর্মকর্তারা তাদেরকে বাসভবনে জামাতের নামায আয়োজনের অপরাধে গ্রেপ্তার করেছিল।
কিন্তু এ ৩ জনের সাথে গ্রেপ্তার হওয়া আল খুবর অঞ্চলের অপর শিয়া ব্যক্তিত্ব হাসান আল মাক্কী গত তিন সপ্তাহ যাবত হাজতে আটক রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যাক্তিত্বরা অঞ্চলের স্থানীয় বাসিন্দা। তারা ধর্মীয় নির্দশন প্রচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বলে উক্ত অঞ্চলে খ্যাতি লাভ করেছেন।
উল্লেখ্য যে, সৌদি আরবের ৭০ জন গন্যমান্য ব্যক্তি ১০ই এপ্রিল এক বিবৃতিতে গ্রেপ্তার হওয়া শিয়া ব্যক্তিত্বদের মুক্তির দাবী জানিয়েছিলেন এবং জামাতের নামাযের আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারীকে স্পষ্ট বৈষম্যমূলক আচরণ এবং স্বীকৃত অধিকার হরণ বলে আখ্যায়িত করেছিলেন।
একইভাবে সৌদি নিরাপত্তা কর্মকর্তারা আহসা, কাতীফ, নাজরান, মদিনাসহ অন্যান্য অঞ্চলে মসজিদ ও ইমামবাড়ী নির্মাণ, ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে। # 570074
captcha