মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: স্পেনের ভাইস প্রেসিডেন্ট মারিয়া তেরেসা ফারনান্ডেজ ডে লা ভেগা (Maria Teresa Fernandez de la Vega) এক সংবাদ সম্মেলনে বলেছেন: স্পেনের সংবিধানে ধর্ম সংক্রান্ত স্বাধীনতা দান এবং শিক্ষার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। তাই সরকারের উচিত এ বিষয়গুলোতে সহযোগিতা করা।
তিনি বলেন: স্পেন সরকার বর্তমানে ধর্ম সংক্রান্ত স্বাধীনতার ব্যাপারে একটি নতুন আইন লিপিবদ্ধ করছে। আগামী দুই মাস নাগাদ এ আইন লিপিবদ্ধের কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। #570377