PSM এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সম্মেলন মালী’র সরকারী কর্মকর্তা ও ২৬টি দেশের প্রতিনিধিগণের উপস্থিতিতে, ফরাসী ভাষাভাষী মুসলমান দেশগুলোর মাঝের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হচ্ছে।
আন্তর্জাতিক সমস্যাবলি, মুসলমান এবং অন্যান্য ধর্মের অনুসারীদর মাঝে সম্পর্ক জোরদার, অইসলামী দেশসমূহে প্রকৃত ইসলামের পরিচিতি তুলে ধরার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সম্মেলনের ৫ম অধিবেশন বিভিন্ন দেশের ৪০০ প্রতিনিধির উপস্থিতিতে ২০০৮ সালের ৮ই আগষ্ট হতে ১১ আগষ্ট পর্যন্ত টোগো’র রাজধানী লোমাহ’তে অনুষ্ঠিত হয়েছিল।# 570965