IQNA

বার্মিংহামে হেফজে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

23:16 - May 02, 2010
সংবাদ: 1916304
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: চলতি বছরের ১৪ই মে বৃটেনের বার্মিংহাম শহরে এক হেফজে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
Rightstar ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, এ প্রতিযোগিতা ‘রাইট স্টার’ ইসলামী ফাউণ্ডেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে এবং শহরের আলহাজ্ব নাওয়াব অডিটোরিয়ামে ১৪ই মে বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মুসলিম যুবক ও নবযুবকদেরকে কোরআন মুখস্ত করা ও কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহিত করতে এবং তাদেরকে কোরআনের অর্থের সাথে পরিচিত করার নিমিত্তে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ প্রতিযোগিতা, অনুর্ধ্ব ১০ বছরের শিশুদের জন্য ১ পারা, ১০ হতে ১৬ বছরের কিশোরদের জন্য ১ পারা, অনুর্ধ্ব ১০ বছরের শিশুদের জন্য ৩ পারা এবং ১০ হতে ১৬ বছরের কিশোরদের জন্য ৩ পারা মোট ৪টি হেফজ বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। #572315
captcha