IQNA

হযরত ফাতেমা (সা. আ.) এর শাহাদাত বার্ষিকী লন্ডনে পালিত হবে

23:15 - May 02, 2010
সংবাদ: 1916305
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ শোকানুষ্ঠান ১৫ই মে হতে ২৭শে মে পর্যন্ত লন্ডনের বৃটিশ ইসলামী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
IC-EL এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থ ইকনা জানিয়েছে: এ শোকানুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘সাইয়্যেদ আলী আব্বাস রাজাভী’ ইংরেজীতে বক্তব্য রাখবেন। তিনি হযরত মহানবী (স.) এর প্রাণপ্রিয় কন্যার জীবন চরিত ও ব্যক্তিত্বের উপর বক্তব্য রাখবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ শোকানুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা পর্যন্ত আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপস্থিতিতে বৃটিশ ইসলামী কেন্দ্রের গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে।
ফার্সী ভাষাভাষীদের জন্য বিশেষ অনুষ্ঠান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘মুহাম্মাদ সাঈদ বাহমানপুর’ এর বক্তৃতা এবং ‘সাইয়্যেদ মুহাম্মাদ রেজা মীর তালেব’ এর শোকগাথা পাঠের মাধ্যমে আগামী ১৪ই মে হতে চারদিন ব্যাপি একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
লন্ডনের বানী হাশিম যুব সংঘও এ মহান দিবস উপলক্ষ্যে বিশেষ আযাদারীর আয়োজন করেছে। এ অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম বোরহান, সাইয়্যেদ জিয়াউদ্দীন মাক্কী, বাহমানপুর এবং মুহাম্মাদী ইরাকীর বক্তব্য রাখেন। আহলে বাইত (আ.) এর অনুসারীগণ এ শোক মজলিশে শোকগাথা পাঠ করেন। #571854
captcha