IQNA

ইসরাইলী সৈন্য কর্তৃক পবিত্র কোরআনের অবমাননা

21:45 - May 04, 2010
সংবাদ: 1917598
আন্তর্জাতিক বিভাগ: জায়নবাদী ইসরাইলের সৈন্যরা, আসকালান কারগারে ফিলিস্তিনী বন্দীদেরকে তল্লাশী নেয়ার সময় বন্দীর নিকট থাকা কোরআন শরীফ ছিঁড়ে ফেলেছে।
Velfecr এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ফিলিস্তিনী বন্দী বিষয়ক পরিষদ গতকাল সোমবার (১৩ই এপ্রিল) এক বিবৃতিতে এ জঘন্য ঘটনার নিন্দা জানিয়েছে এবং এটাকে ইসলামী বিরোধী পদক্ষেপ বলে আখ্যায়িত করে বলেছে: ইসরাইলী সৈন্যরা পবিত্র কোরআনের অবমাননা করলে ফিলিস্তিনী বন্দীরা তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলশ্রুতিতে তারা বন্দীদেরকে বিভিন্ন সেলে স্থানান্তরিত করে।
ফিলিস্তিনী বন্দী বিষয়ক পরিষদ এ বিবৃতিতে আরো জানিয়েছে যে, দখলদার ইসরাইলী সৈন্যরা এ ধরনের জঘন্য পদক্ষেপ ইসলামকে অবমাননা ও ফিলিস্তিনের ইসলামী নিদর্শনসমূহ মুছে ফেলা এবং এ দেশকে একটি ইহুদী দেশে রূপান্তরিত করার নিমিত্তে গ্রহণ করেছে।
ফিলিস্তিনী বন্দী বিষয়ক পরিষদ এ বিবৃতির অপর অংশে, মানবাধিকার বিষয়ক সংস্থা এবং বন্দীদের অধিকার রক্ষাকারী পরিষদসমূহের প্রতি ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী বন্দীদের উপর চাপ প্রয়োগে বাধা দান এবং বন্দীদের থাকার অযোগ্য স্থান পরিবর্তন করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।# 573270
captcha