IQNA

কিরগিজিস্তানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাদীস ও ফেকাহ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে

21:50 - May 04, 2010
সংবাদ: 1917599
সাংস্কৃতিক বিভাগ: কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বিশেষ হাদীস ও ফিকাহ শাস্ত্র প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে।
গণপ্রজাতন্ত্রী কিরগিজিস্তান হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কিরগিজিস্তানের ফতোয়া দানকারী ও আলেম পরিষদের প্রধান এবং মক্কার উম্মুল কোরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র চুবাক জালালোভ, ইসলামী ফিকাহ ও হাদীস বিষয়ক এ প্রশিক্ষণ কোর্সের শিক্ষকের দায়িত্ব পালন করবেন।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রবিবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী ফিকাহ ও হাদীস শাস্ত্র সম্পর্কে পরিচিত হবেন। #573470
captcha