হযরত রোকাইয়া আন্তর্জাতিক কোরআন ইন্সটিটিউটের ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয় বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, গ্রীস্মকালীন এ প্রশিক্ষণ কোর্সটি তাজবীদ, কোরআন মুখস্ত করণ পদ্ধতি, কোরআন প্রশিক্ষণ পদ্ধতি, আয়াত মুখস্ত করা, পবিত্র কোরআনের শব্দার্থ পরিচিতি এবং কিরাতসহ অন্যান্য বিভাগে অনুষ্ঠিত হবে।
এ প্রশিক্ষণ কোর্সের নাম নিবন্ধন আগামী ২৯শে মে হতে শুরু হবে বলে জানা গেছে এবং এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে ইচ্ছুকগণ হযরত রোকাইয়া আন্তর্জাতিক কোরআনিক ইনস্টিটিউটের নিজস্ব ই-মেইল info@ruqayah.net এ যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
এ প্রশিক্ষণের কোর্স অংশগ্রহণকারীদের শর্তাবলীর মধ্যে রয়েছে, ভর্তি ফর্ম পূরণ, ৫ মিনিটের তেলাওয়াত করা একটি অডিও ফাইল এ ফর্মের সাথে সংযুক্ত করতে হবে, ১৮ বছরের অধিক বয়স হতে হবে, আরবি ভাষার উপর পুরোপুরি দক্ষতা থাকতে হবে এবং প্রশিক্ষণ কোর্স শুরু হওয়ার কমপক্ষে তিনদিন আগে ইরানে উপস্থিত হতে হবে।# 574399