ইয়েমেনের অফিশিয়াল ওয়েব সাইট সাবা নেট’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, ইয়েমেনের আওকাফ মন্ত্রণালয়ের হেফজে কোরআন সংস্থাসমূহ বিভাগের প্রধান এ সম্পর্কে বলেছেন: এ প্রতিযোগিতায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশ হতে নির্বাচিত ৩০ জন পুরুষ ও মহিলা হাফেজ অংশগ্রহণ করছেন। এদের মধ্য হতে বিজয়ীরা ইয়েমেনের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
তিনি বলেন: এ প্রতিযোগিতা বিভিন্ন প্রদেশে ৪০০ প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল। যাদের মধ্য হতে ৩০ জন চূড়ান্ত পর্বে স্থান পেয়েছেন।
আল মুযলুম আরো জানান: চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করবেন ইয়েমেনের প্রখ্যাত ক্বারীগণ জনাব ইয়াহিয়া আল হালীলী এবং আব্দুস সালাম আল মাজিদী। #574104