IQNA

মসজিদুন নবীতে (স.) কোরআন প্রশিক্ষণ সভার আয়োজন

0:13 - May 06, 2010
সংবাদ: 1918327
সাংস্কৃতিক বিভাগ: প্রতি শনিবার হেফজে কোরআন প্রশিক্ষণ কোর্স কোরআন বিশেষজ্ঞ ও কোরআনিক সক্রিয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে মসজিদু নবী (স.) তে আয়োজিত হবে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হেফজ প্রশিক্ষণ কোর্স প্রতি শনিবার মাগরীব ও ঈশার নামাযান্তে কোরআন বিশেষজ্ঞদের উপস্থিতিতে এবং কোরআনিক সংস্কৃতি প্রসারের উদ্দেশ্যে মসজিদুন নবী (স.) তে অনুষ্ঠিত হবে।
এ প্রশিক্ষণ সভায় খ্যাতনামা কোরআন বিশেষজ্ঞ হাসান খোসরাভী উপস্থিত থাকবেন, যিনি পবিত্র কোরআনের আয়াত হেফজ করার বিভিন্ন পদ্ধতি শিক্ষা দেবেন।
উল্লেখ্য যে, এ সভাসমূহে কোরআনের হেফজ প্রশিক্ষণ ছাড়াও তাজবিদের বিভিন্ন আইন কানুন শিক্ষা দেয়া হবে।
কোরআনে কারিম হেফজ প্রশিক্ষণ সভায় অংশগ্রহণে ইচ্ছুকগণ প্রতি শনিবার মাগরীব ও ঈশার নামাযের পর তেহরানের খাভারান স্ট্রীটের মুশিরিয়েহ অঞ্চলে অবস্থিত মসজিদুন নাবী (স.) তে যোগাযোগ করতে পারেন। #573968
captcha