IQNA

জিম্বাবুয়েতে বিভিন্ন ধর্মের অনুসারীদের বিশেষ সম্মেলন শীর্ষক প্রস্তাবনা পর্যালোচিত হয়েছে

8:00 - May 09, 2010
সংবাদ: 1919484
সাংস্কৃতিক বিভাগ: জিম্বাবুয়েতে ইরানের কালচারাল কাউন্সেলর, সেদেশের ধর্ম সংক্রান্ত পরিষদের দুই জন সদস্যের সাথে সাক্ষাত করে, বিভিন্ন ধর্মের অনুসারীদের সম্মেলন শীর্ষক প্রস্তাবনার বিষয়ে পর্যালোচনা ও মতবিনিময় করেছেন।
ইরানের কোরআন বিষয় বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জিম্বাবুয়েতে অবস্থানরত ইরানের কালচারাল কাউন্সেলর ‘আসাদ মুওয়াহেদী’ (৬ই মে) আয়োজিত এ সাক্ষাতে উক্ত সম্মেলন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন: ইসলাম এবং খ্রীষ্টান ধর্মের মাঝে অসংখ্য যৌথ ও অভিন্ন বিষয় রয়েছে। আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এ সকল অভিন্ন বিষয়াবলিকে অধিক শক্তিশালী করা সম্ভব।
এ সভায়, জাতিসংঘের ধর্ম বিষয়ক প্রতিনিধির সাথে সাক্ষাতকালে উক্ত সম্মেলনের বিষয়েও আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। # 575620
captcha