IQNA

ইসলামের প্রকৃতরূপ মুছে ফেলতে ইউরোপের নানাবিধ প্রচেষ্টার সমালোচনা করলেন নাজাফের জুমআর খতিব

7:56 - May 09, 2010
সংবাদ: 1919485
আন্তর্জাতিক বিভাগ: নাজাফে আশরাফের জুমার খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ সাদরুদ্দীন কোবানচী, ইসলামের প্রকৃত রূপ মিটিয়ে দিতে ইউরোপের দেশসমূহের নানবিধ অপচেষ্টার সমালোচনা করেছেন।
Alqubanchi.com ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: নাজাফের জুমার নামাযের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ সাদরুদ্দীন কোবানচী শুক্রবার (৭ই মে) ‘আল ফাতেমিয়াহ’ ইমামবাড়ীতে প্রদত্ত জুমার খোতবায় বলেছেন: ইউরোপীয় সমাজ সম্প্রতি ইসলামের প্রকৃত রূপ বিলীন করতে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচী হাতে নিয়েছে। নেকাব পরিধানের অপরাধে ইটালির আদালত কর্তৃক এক মহিলার জরিমানার শিকার হওয়ার বিষয়টি তম্মধ্যে অন্যতম। এর মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার হরণ করা হয়েছে।
তিনি বলেন: মুসলমানরা অন্যান্য ধর্মের সাথে জীবন যাপন এবং তাদের সাথে উত্তম আচরণের বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ। আর অধিকাংশ ধর্মের অনুসারী ইসলামী দেশসমূহে বসবাস করছে।
জনাব কোবানচী এ সময় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদতের কথা উল্লেখ করে বলেন: আল্লাহর নবী (স.) ‘সাইয়িদাতুন নিসাইল আলামিন’ (বিশ্বের নারীদের সর্দার) উপাধি হযরত ফাতেমা (সা. আ.) কে দান করে ফাতেমা (সা. আ.) এর উদ্দেশ্যে বলেছেন: ‘নিশ্চয়ই মহান আল্লাহ্ ফাতেমার ক্রোধে ক্রোধান্বিত হন এবং তার সন্তুষ্টিতে সন্তুষ্ট হন।’ #
captcha