নাসিজ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ফিলিস্তিনের ইসলামী-খ্রীষ্টান সংগঠনসমূহের মহাসচিব হাসান খাতের, ফিলিস্তিনের আওকাফ ও ধর্মমন্ত্রী ও এদেশের বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিত্বের সাথে সাক্ষাতকালে, মসজিদের সংস্কার কাজে খ্রীষ্টানদের আগ্রহ প্রকাশ সম্পর্কিত তথ্য দিয়েছেন।
ফিলিস্তিনের খ্রীষ্টানরা, মসজিদে অগ্নিসংযোগ এবং কোরআন শরিফ জ্বালিয়ে দেয়ার ঘটনাকে আসমানী নিদর্শনসমূহের অবমাননা হিসেবে উল্লেখ করে বলেছেন: এ ধরনের দুস্কৃতকর্মকারীরা মনুষ্যত্বহীন, জায়নবাদীদের এ ধরনের আচরণ, মুসলমান এবং খ্রীষ্টানদের সম্পর্কে তাদের ক্রোধ ও বর্ণবাদীতারই প্রকাশ।
অপরদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যোগাযোগ স্থাপনকারী জাতি সংঘের প্রতিনিধি ‘রবার্ট সিরী’ মসজিদের অগ্নিসংযোগের ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিত্বদেরকে আইনের হাতে তুলে দেয়ার জন্য ইসরাইলী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, উগ্র ইহুদীদের একটি দল গত মঙ্গলবার (৪ঠা মে), পশ্চিম তীরের লাবানুশ শারকিয়া অঞ্চলের একটি মসজিদে অগ্নিসংযোগ করে মসজিদের ভিতরে রাখা কোরআনসমূহ জ্বালিয়ে দেয়। #575239