রাজনৈতিক ও সামাজিক বিভাগ: লেবাননের ধর্মীয় ও আধ্যাত্মিক নেতারা গতকাল (৮ই মে) শনিবার এ দেশের দক্ষিন অঞ্চলের ‘সাইদা’ শহরের দারুল আফতা’তে এক বৈঠকে, অবৈধ দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের পবিত্র স্থানসমূহের অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন।
লেবানন ব্রাঞ্চ থেকে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ বৈঠকে অভ্যন্তরীন বিভিন্ন ইসলামী বিষয়, সাইদা শহরের বর্তমান অবস্থা এবং ইসরাইল কর্তৃক লেবাননের উপর উপর্যপুরী হুমকির বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে।
সাইদা শহরের এ বৈঠকে উপস্থিত ব্যক্তিত্বরা লেবাননের সামরিক বাহিনীর প্রতি নিজেদের সমর্থনের কথা ঘোষণা করে বলেছেন: সাধারণ জনগণ, বিভিন্ন দল ও মাযহাবকে ঐক্য করণে লেবানন সামর্থবান।
এ বৈঠকে ফিলিস্তিনের বিভিন্ন পবিত্র নিদর্শনসমূহের প্রতি ইসরাইলীদের অবমাননা এবং মসজিদে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
লেবাননের আধ্যাত্মিক নেতাগণ, ফিলিস্তিন ও পবিত্র কুদসে ইসরাইলের অপরাধকর্মের বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বের নিরাবতার সমালোচনা করে, ইসরাইলীদের অপরাধকর্ম রোধের জন্য তাদের উপর চাপ প্রয়োগের লক্ষ্যে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন। #576121