IQNA

আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ে ২ হাজার শিক্ষক সক্রিয় রয়েছেন

7:26 - May 10, 2010
সংবাদ: 1920124
সাংস্কৃতিক বিভাগ: আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২ হাজার শিক্ষক শিক্ষকতার দায়িত্ব পালন করছেন।
আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতি বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ জাওয়াদ যারআন, শিক্ষকদের বাৎসরিক সম্মেলনে ইরানের কোরআন বিষয় বার্তা সংস্থা ইকনার প্রতিবেদককে জানিয়েছেন: আল মোস্তফা বিশ্ববিদ্যালয়, মহান রাহবারের নির্দেশে দুই বছর পূর্বে স্বীয় কার্যক্রম শুরু করেছে।
এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মোট তিনটি বিভাগে (শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা) অভ্যন্তরীন ও বাইরের ৫০টি দেশের ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানে বাস্তবায়িত হচ্ছে।
এ প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগ মোট তিনটি বিভাগে; যথাক্রমে বি এ, এম এ, এবং পি এইচ ডি পর্যায়ে শিক্ষা দান করা হচ্ছে। এছাড়া রয়েছে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী কোর্সসমূহ। স্বল্প মেয়াদী কোর্সসমূহের মধ্যে রয়েছে ১ সপ্তাহ থেকে শুরু করে ৬ মাসের কোর্স পর্যন্ত। বিভিন্ন দেশ হতে ছাত্ররা ইরানে আগমন করে এ সকল কোর্সে অংশগ্রহণ করে থাকে।
তিনি আরো জানান: আল মোস্তফা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ২ হাজারেরও বেশী শিক্ষক শিক্ষকের দায়িত্ব পালন করছেন। #575670
captcha