IQNA

লন্ডনে সৌদি আরবের শিয়া ব্যক্তিত্বদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত

7:31 - May 11, 2010
সংবাদ: 1920808
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: সৌদি আরবের বেশ কিছু শিয়া ব্যক্তিত্ব লন্ডনে ‘সন্ধি বৈঠক’ শিরোনামে এক বৈঠকে মিলিত হয়েছেন।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ওয়াশিংটনের ‘খালিজে ফারস’ কেন্দ্রের প্রধান আলী আলে আহমাদ, শিয়া বিশেষজ্ঞ ‘ফুয়াদ ইবরাহিম’, ‘খালাস’ ইসলামী প্রতিরক্ষা বাহিনীর সদস্য ‘হামযা আল হাসান’ লন্ডনে এক বৈঠকে মিলিত হয়েছেন। তারা এ বৈঠকে যৌথ নীতি লিপিবদ্ধ ও অবলম্বনের ব্যাপারে মত বিনিময় করেন।
রাছেদ বার্তা সংস্থা রবিবার (৯ই মে) এ খবর প্রকাশ করে জানিয়েছে: আলে সউদের সমালোচনাকারী এ শিয়া ব্যক্তিত্বগণ, এ বৈঠকে নিজেদের কর্মকাণ্ডে মতানৈক্য ও কর্মপদ্ধতিতে ভিন্নতা পরিহার করে জাতীয় বিষয়সমূহে একে অপরের সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।
হামযা আল হাসান এ সম্পর্কে বলেন: এ বৈঠক একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে, অতিতে অভিজ্ঞতাকে স্মরণ, যৌথভাবে প্রচেষ্টা চালানো এবং রাজনৈতিক কর্মপদ্ধতিকে শক্তিশালী করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে।
ফুয়াদ ইবরাহিমী এ বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক উল্লেখ করে বলেন: এ বৈঠক গঠনমূলক সহযোগিতা এবং আগামীর রাজনৈতিক কর্মপদ্ধতি নির্ধারনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।# 576719
captcha