IQNA

তুরস্কে ‘নামায’ শীর্ষক ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে

7:31 - May 11, 2010
সংবাদ: 1920810
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের সারা দেশ ব্যাপী, নামায সংক্রান্ত বিশেষ সাংস্কৃতিক বৈঠক ‘নামায প্রেমী’ নামক এক সংস্থার উদ্যোগে চলতি মাসের শুরু হতে আরম্ভ হয়েছে এবং মে মাসের শেষ নাগাদ অব্যাহত থাকবে।
তুরস্কের দৈনিক Vakit এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: তুরস্কের ‘নামায প্রেমী’ এক সংস্থার উদ্যোগে, নামায শীর্ষক ১৭টি সভা সারা তুরস্ক ব্যাপী অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ৩টি সভা, ৩টি প্রদেশে অনুষ্ঠিত হয়েছে।
যুবক ও নবযুবকদেরকে নামাযের প্রতি উৎসাহিত ও সাধারণ জনগণের মাঝে ইবাদতের দর্শনের প্রচার ঘটানোর উদ্দেশ্যে এ সভাসমূহ অনুষ্ঠিত হচ্ছে।
এ সংস্থার সদস্য Amhad Bulut (আহমাদ বুলুত) এ সম্পর্কে জানিয়েছেন: প্রতিদিন আযানের মাধ্যমে মুসলমানরা আল্লাহর সাথে কথোপকথন ও নামায আদায়ের জন্য আহূত হয়। আল্লাহর এ আমন্ত্রণে প্রতি অনিহা প্রদর্শন করা উচিত নয়। এ কারণেই আমরা এ সকল সভা আয়োজনের মাধ্যমে ইসলামের দৃষ্টিতের নামাযের গুরুত্ব এবং এ মহান ঐশী আহ্বানকে সবার সামনে উপস্থাপন করতে চাই।#576690
captcha