রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ‘সেন্ট লোম্বার্ট’ ক্যাথোলিক গীর্জা, চারলারভি শহরের ‘গিলী’ মসজিদের নামাযীদেরকে –যারা স্থান সংকীর্ণতার কারণে মসজিদ ত্যাগে বাধ্য হয়েছে- আগামি ১৫ই মে নাগাদ তাদেরকে নামায পড়ার সুযোগ দেয়া হবে।
Islam in Europe বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: গত দুই সপ্তাহ যাবত ‘গিলী’ মসজিদের নামাযীরা এ মসজিদের জায়গা সংকীর্ণ হওয়ার কারণে, বাধ্য হয়ে মসজিদ ত্যাগ করে নিজেদের ইবাদতের জন্য ‘রেনসার্ত’ অঞ্চলের একটি আশ্রয়কেন্দ্রকে বেছে নেয়। কিন্তু শহরের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাজনিত কারণে এ স্থানটিও তারা ত্যাগ করতে বাধ্য হন।
এমতাবস্থায় ‘সেন্ট লোম্বার্ট’ গীর্জার প্রধান ঘোষণা করেছেন যে, মুসলমানরা নিজেদের ইবাদত ও ধর্মীয় অনুষ্ঠানাদি এ গীর্জায় সম্পাদন করতে পারবেন। মুসলমানরাও বিষয়টকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
সেন্ট লোম্বার্ট গীর্জার ক্যাথোলিক পুরোহিত ‘হেনরী রামী’ বলেন: অপর ধর্মের অনুসারীদেরকে সাহায্য করা বিশেষ করে মুসলমানদেরকে সাহায্য করা আমাদের জন্য গর্বের বিষয়। #576769