Viva news এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ৭ই মে শুক্রবার হতে শুরু হওয়া এ সম্মেলনে, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপিন, কম্বোডিয়া এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামী সমাজ উন্নয়নে হাফেজদের ভূমিকা শীর্ষক বিষয়ের উপর আলোচনা, হাফেজদের তৎপরতার পরিধি বৃদ্ধি এবং সমাজিক বিভিন্ন কর্মকাণ্ডে হাফেজদের উপস্থিতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
এ সম্মেলনের পাশাপাশি অপর একটি সেমিনার, বক্তৃতা সভা, মতবিনিময় সভা এবং ইন্দোনেশিয়ার কোরআনিক ইনস্টিটিউট পরিদর্শন ইত্যাদি কর্মসূচীর আয়োজন করা হয়। #576866