আন্তর্জাতিক বিভাগ: কসোভোর মুসলমানরা, এদেশের ফ্রিযোভিচ অঞ্চলে, পর্দা পরিধানের অপরাধে এক স্কুল ছাত্রীকে বহিস্কার করার অভিযোগে সোমবার ৯ই মে এদেশের রাজধানী ‘প্রেস্টিনায়’ বিক্ষোভ মিছিল করেছে।
Dunya Bulteni এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কসোভোর হাজার হাজার মুসলমান গত সোমবার প্রেস্টিনা শহরে প্রধান স্কয়ারে সমবেত হয়ে ফ্রিযোভিচ অঞ্চলের স্কুল কর্তৃপক্ষের ইসলাম বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
বিক্ষোভকারীরা মিছিলে ‘বৈষম্যতার ইতি টানো’ ‘পর্দা একটি ইসলামী নিদর্শন’ ইতাদি শ্লোগান লেখা ব্যনার বহন করছিল। এ সময় তারা কিছু কিছু স্কুল জারী করা পর্দা বিরোধী আইন তুলে নেয়ার আহ্বান জানায়।
উল্লেখ্য যে, কসোভোর সংবিধান অনুযায়ী, এ দেশের স্কুলে পর্দা পরিধানের উপর কোনরূপ নিষেধাজ্ঞা নেই। কিন্তু কিছু কিছু স্কুলের প্রধান শিক্ষকরা পর্দা পরিধান অবস্থায় ছাত্রীদের স্কুলে প্রবেশে বাধা দেয়। ফ্রিযোভিচ অঞ্চলের স্কুলের প্রধান শিক্ষকও গত সপ্তাহে, ইসলামী পর্দা পরিধানের কারণে এক স্কুল ছাত্রীকে বহিস্কার করে। যা মুসলমানদের ক্ষুব্ধ করেছে।#577509